নিজস্ব অ্যাপ বানালো টুইটপিক

|
সম্প্রতি টুইটারে ছবি শেয়ার করার সাইট টুইটপিক তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করেছে। জানা গেছে, প্রায় সাড়ে তিন কোটি ব্যবহারকারী পাওয়ার পর নিজস্ব অ্যাপ্লিকেশন বের করেছে এই সার্ভিসটি। খবর ম্যাশএবল-এর।

তবে টুইটার সরাসরি তাদের সাইটে ছবি আপলোড করার সুবিধা চালু করার পর টুইটপিকের জনপ্রিয়তা তুলনামূলকভাবে কমে গেছে। এ ছাড়াও স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামের মাধ্যমেও অনেকে সরাসরি টুইটারে ছবি শেয়ার করে থাকেন। তবে ইনস্টাগ্রামকে সম্প্রতি সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক কিনে নিয়েছে।

প্রাথমিকভাবে কেবল আইফোনের জন্য বিনামূল্যের এই টুইটপিক অ্যাপ্লিকেশন বের করা হয়েছে। আগামী মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও অ্যাপ্লিকেশন আসবে বলে টুইটপিকের প্রতিষ্ঠাতা নোয়াহ এভারেট জানিয়েছেন।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger