ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ প্রস্তুত করলো ভারত

কিছুদিন আগে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নিজেকে ‘এলিট’দের কাতারে নিয়ে গেছে ভারত৷ এবার সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ব্যুহ তৈরি করে সামরিক সামর্থ্যে আরও একধাপ উপরে উঠলো তারা৷
গত ১৯শে এপ্রিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছিলো ভারত৷ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ৫০০০ কিলোমিটার পর্যন্ত৷ এবার সেই ধরণের ক্ষেপণাস্ত্র যাতে আর নিজেদের দেশে আঘাত হানতে না পারে তার জন্যও আদাজল খেয়ে লেগেছেন ইন্ডিয়ান সামরিক বিজ্ঞানীরা৷ এবং তাতে সফলতাও এসেছে৷ উল্লেখ্য, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র কিছুদিন পর পাকিস্তানও মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়৷ তবে দুই দেশের সামরিক সামর্থ্যে স্পষ্টতই ভারত এগিয়ে৷

Blogger templates

.