টেকনোলজীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকনোলজীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ওয়্যারলেস ইলেকট্রিসিটি, দিন বদলের প্রযুক্তি নিয়ে আসছে অ্যাপল!

প্রযুক্তিটি নতুন নয়। একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ইলেক্ট্রিসিটি আদান প্রদান করার পদ্ধতি অনেক আগেই আবিষ্কৃত হয়েছে।


Post image for Apple Shows its Confidence in Wireless Electricity with New Patent Filing
২০০৭ সালে WiTricity নামের একটি কম্পানি (MIT এর কয়েকজন বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত) এই ওয়্যারলেস ইলেক্ট্রিসিটি পরিবহনের ব্যাপারটির বানিজ্যিকিকরন এবং এর উন্নয়নের দিকে মনোযোগ দেয়।তারা দেখান, দুইটি ডিভাইসের সমন্বয়ের গঠিত একটি সমন্বিত ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ইলেক্ট্রিসিটি কাছাকাছি দূরও থেকে আদান প্রদান করা যায়। ২০০৯ সালে TED (Technology Entertainment and Design) কনফারেন্সে WiTricity এর CEO প্রযুক্তিটির মাধ্যমে একটি মোবাইল ফোন চার্জ করে দেখান। অ্যাপল এবং টয়োটা এতে উৎসাহ দেখায় এবং তারা এই কম্পানিতে ইনভেস্ট করে।
অ্যাপল জানায় খুব শিঘ্রই (২০১২ সাল) নতুন আইফোন নতুন ধরনের চার্জ ব্যবস্থা থাকবে। যেকোন অ্যাপল ল্যাপটপ এর আশে পাশে এক মিটার দূরত্বে রাখা আইফোন বা আই প্যাড কোন রকম তার সংযোগ ছাড়াই ল্যাপ্টপ থেকে নিজেদের চার্জ করে নিতে পারবে। এ বছরেই অ্যাপল তাদের এই প্রযুক্তিটির পেটেন্ট করিয়ে নিয়েছে। অন্যদিকে টয়োটাও উইট্রিসিটি কে বলেছে তাদের জন্য অটোমোটিভ ওয়্যারলেস চার্জের ব্যাবস্থা করে দিতে। ইন্টেল সম্পূর্ন আলাদাভাবে নিজেদের ল্যাবে একটি কম্পিউটারকে সম্পূর্নরূপে তারমুক্ত করার প্রোজেক্ট হাতে নিয়েছে!
চলুন দেখি এর সুবিধাগুলো কি কি---
প্রথমত সবচেয়ে বড় সুবিধা হল তারের জঞ্জাল থেকে মুক্ত হওয়া। যেহেতু তারের ব্যাপার নেই সেহেতু শর্ট সার্কিট হওয়া বা ইলেকট্রিক শক খাওয়ারো কোন সম্ভাবনা নেই! তাই অনেক বেশি নিরাপদ। একটি সেটআপের মাধ্যমে একটি ঘরের সকল ইলেক্ট্রিক ডিভাইসের পাওয়ার সাপ্লাই দেয়া সম্ভব কোন রকম সকেট, প্লাগ, তারের ঝামেলা ছাড়াই। তবে এই প্রযুক্তির এখন পর্যন্ত সীমাবদ্ধতাগুলো হচ্ছে এটি খুব বেশী দূরত্ব অতিক্রম করতে পারে না, আশেপাশের এক বা দুই মিটার পর্যন্ত এটি কাজ করতে পারে।
কল্পবিজ্ঞানের যুগ মনে হয় এসেই গেল!
উইট্রিসিটির একটি ভিডিও শেয়ার করলাম, দেখুন--

২০১২-২০৪০ টেকনোলজীর যেসব বিস্ময় অপেক্ষমান

২০১৬ সাল

  • পৃথিবীর প্রথম মহাকাশ হোটেলঃ রাশিয়ান স্পেস গ্রুপ এনার্জিয়া, আমেরিকার সহায়তায় এই প্রজেক্টে কাজ করছে।
  •  
  • ২০০ ডিভিডির ধারনক্ষমতা সম্পন্ন হলোগ্রাফিক ভার্সেটাইল ডিস্ক প্রতিস্থাপন করবে ব্লু রে ডিস্ক কে

২০১৭ সাল

  • যৌগিক অনুর টেলিপোর্টেশন সম্ভব হবে

২০১৮ সাল

  • বিজ্ঞানীরা পৃথিবির কেন্দ্র পর্যন্ত ক্ষনন করতে সক্ষম হবেন
  • কম্পিউটার প্রতি সেকেন্ডে 1,000,000,000,000,000,000 টি হিসাব সম্পন্ন করবে, তখন নিশ্চয়ই বলা যাবে চাচা চৌধুরীর মস্তিষ্ক কম্পিউটারের মত প্রখর নয়!
  • গাড়ি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের সব যন্ত্রপাতি ইন্টারনেটে যোগাযোগের ক্ষমতা রাখবে আরএফআইডি চিপের কল্যানে
  • ১০০ গিগাবাইট/সেকেন্ড ক্ষমতার ডাটা ট্রান্সফার ডিভাইস ইউএসবি ৩.০ কে প্রতিস্থাপন করবে
  • স্টেম সেল টেকনলজীর কারনে স্পাইনার কর্ড ইনজুরী সেরে যাবে নিমেষেই
  • চালু হবে International Thermonuclear Experimental Reactor যা প্রায় অসীম ক্ষমতা সম্পন্ন দূষনমুক্ত এনার্জি তৈরী করতে সক্ষম হবে

২০২০ সাল

  • সারা বিশ্বে ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা হবে ৫ বিলিয়ন
  • Brain Machine Interface Technology, আপনি চিন্তা করবেন আর সব লেখা হয়ে যাবে!
  • হলোগ্রাফিক টেলিভিশন পৌছে যাবে ঘরে ঘরে
  • মাইক্রোচিপ গুলো হবে প্রায় একটি পরমানুর আকারের (৪ ন্যানোমিটার)
স্টেম সেল এর মাধ্যমে মানুষের শরীরের সব অঙ্গ কৃত্রিমভাবে তৈরী এবং প্রতিস্থাপন সম্ভব হবে

Blogger templates

.